শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাশ্মীরে সকল প্রতিরোধ ভেঙ্গে জুমার নামাজ মসজিদে পড়ার ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৬

kasmir-5-550x413
পূর্বাশা ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সকল প্রতিরোধ ভেঙে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায়ের ঘোষণা দিয়েছেন হুরিয়াত নেতা মিরওয়াইজ ওমর ফারুক। মঙ্গলবার বিজেপি নেতা যশবন্ত সিনহার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আগামী শুক্রবার সকল নিষেধাজ্ঞা ভেঙে শ্রীনগর জামে মসজিদে আমরা জুমার নামাজ আদায় করবো।’ খবর দৈনিক পাকিস্তান উর্দূর।

কাশ্মীরের সংবাদ সূত্র জানায়, গত ১৫ সপ্তাহ যাবত কাশ্মীরের শ্রীনগরে মসজিদে জুমার নামাজ আদায় করতে দেয়া দিচ্ছে না সেখানকার নিরাপত্তাবাহিনী।

এদিকে, বিজেপি নেতার সঙ্গে সাক্ষাত বিষয়ে সাংবাদিক সম্মেলনে মিরওয়াইজ ওমর ফারুক বলেন, ‘আমরা তাদের বলে দিয়েছি ভারত সরকারকে আপনারা জানিয়ে দিন এখানকার লোকেরা আজাদি (স্বাধীনতা) চায়। আমাদের এই দাবির জবাবে সরকার আমাদের ওপর অনেক নিপীড়ন করেছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি