পূর্বাশা ডেস্কঃ
১০ বিজিবি’র অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী এবং ৯,০৪,৪০০/- টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ১৯.৩০ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি’র “গোলাবাড়ী” নামক স্থান হতে ০৫ কেজি গাঁজাসহ ধৃত ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ আমিন (২২), পিতা- মৃত মোহন মিয়া, গ্রাম- নুরপুর, ডাকঘর- মোঘলটুলী, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি-৬৫ বোতল, ফেন্সিডিল- ০২ বোতল, টার্গেট ট্যাবলেট- ১০০০ টি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ৩০০০০ টি, চা পাতা-৩২ কেজি এবং ৩৩০ গজ বাংলাদেশী জাল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৯,০৪,৪০০/- (নয় লক্ষ চার হাজার চারশত)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।


















































