সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসি-রোনালদোকে হটিয়ে লা লিগার সেরা গ্রিজম্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৬

39ab5f8a00000578-3868862-image-m-35_1477350183906-550x321

পূর্বাশা ডেস্কঃ
স্প্যানিশ লা-লিগায় মেসি-রোনালদোকে পেছনে ফেলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড অন্তোনিয়ো গ্রিজম্যান।

ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণীতে স্প্যানিশ তারকা ফুটবলারদের পেছনে ফেলে সেরার পুরষ্কার জিতে নেন অ্যাটলেটিকো মাদ্রিদের গ্রিজমান। মূলত: গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সেই পুরষ্কার জেতেন ২৫ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার।

এর আগে ছয়বার এই পুরষ্কার জেতা বার্সেলোনার লিওনেল মেসি’র ট্রফিটি হাতছাড়া হলেও সেরা স্ট্রাইকারের মুকুট ধরে রেখেছেন।

গত চার মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো সেরা কোচ হলেন ডিয়াগো সিমিওনে। এদিকে বার্সার উরুগুয়ে তারকা সুয়ারেজের গলায় লা লিগা ‘বিশ্ব খেলোয়াড়ের’ খেতাব উঠেছে। এদিন পুরস্কার বিতরণীতে সেরা কোচ হয়েছেন অ্যাটলেটিকোর দিয়েগো সিমিওন।

সেরা গোলরক্ষক হয়েছেন অ্যাটলেটিকোর জান ওব্লেক। সেরা ডিফেন্ডার হয়েছেন অ্যাটলেটিকোর অধিনায়ক দিয়েগো গডিন। সেরা মিডফিল্ডারের পুরস্কার পেয়েছেন রিয়ালের লুকা মদ্রিচ। অনুষ্ঠানে বেশীর ভাগ পুরষ্কারই গিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি