শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে গ্রীল কাটা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৬

606-550x367

পূর্বাশা ডেস্কঃ

রাজধানীর রামপুরা এলাকা থেকে গ্রীল কাটা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’ গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগ। গ্রেফতার তিনজন হলেন- মো. রাকেশ খান (২২), মো. সাজ্জাদ হোসেন ওরফে জনি (২২) ও মো. আজিজুর রহমান ওরফে সায়েম (২১)।
ডিএমপির এডিসি (মিডিয়া) মো. ইউসুফ আলী বলেন, ডিবি পূর্ব বিভাগের মতিঝিল জোনাল টিমের সিনিয়র এসি জুয়েল রানার নেতৃত্বে একটি দল মঙ্গলবার বিকেলের দিকে পশ্চিম রামপুরার হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে গ্রীল কাটার সরঞ্জাম, ল্যাপটপ, ১৪ টি মোবাইল, স্বর্ণালংকার ও চোরাইমাল উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতার মো. রাকেশ খানের বাসা রমনার মগবাজার এলাকায়। মো. সাজ্জাদ হোসেন ওরফে জনির বাড়ি গাজিপুরের কালিগঞ্জের বালিগাঁওয়ে। এছাড়া গ্রেফতার মো. আজিজুর রহমানের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদিতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি