শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » বাংলাদেশে নৃশংসতায় পাকিস্তান ও জামায়াতের তীব্র নিন্দা ব্রিটিশ আইন প্রণেতার


বাংলাদেশে নৃশংসতায় পাকিস্তান ও জামায়াতের তীব্র নিন্দা ব্রিটিশ আইন প্রণেতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৬

capture-1

পূর্বাশা ডেস্কঃ

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য মহান মুক্তিযুদ্ধ করেছিল। পাকিস্তান থেকে মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতাকামীরা সংগ্রাম করছিল আর বাংলাদেশ জামায়াত ইসলাম পাক হানাদার বাহিনীর পক্ষ নিয়েছিল। ৭১ এর  ভূমিকার জন্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে তার পূর্ণ সর্মথন করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ব্রিটেনের লেবার পার্টির আর্ন্তজাতিক বিষয়ক মুখপাত্র ডাঃ চার্লস টানক।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ইউরোপীয়-বাংলাদেশ ফোরাম আয়োজিত ‘ইসলামের নামে সন্ত্রাসের উত্থান: বাংলাদেশে জন্য হুমকিস্বরুপ’ শিরোনামে এক সম্মেলনে তিনি এই সমর্থন জানান। ইসলামের নামে সন্ত্রাস দ্রুত প্রতিরোধ করার প্রয়োজন বলেও মনে করেন তিনি। সম্মেলনে জার্মান, যুক্তরাজ্য, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইডেনসহ ও বাংলাদেশ থেকে প্রায় ৮০ জন অংশগ্রহণ করেছেন।

টানিক বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দল হিসেবে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলাম সঙ্গে যে সর্ম্পক রয়েছে তা অত্যন্ত সমালোচনামূলক।  তাই বিএনপির উচিত জামায়াতের সঙ্গে সর্ম্পক ছিন্ন করা।

ইউরোপীয় বাংলাদেশ ফোরামের সভাপতি আনসার আহমেদ বলেন, ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে তা দুঃখজনক। ইসলামের নামে সন্ত্রাসীদের ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে হামলার জন্য নিন্দা জানান তিনি।

টানিক আরো বলেন, বাংলাদেশের গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ভয়ষ্কর। এই হামলা ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশে সন্ত্রাসী হামলার মতোই বলে এর নিন্দা জানান তিনি।

সম্মেলনের প্রথম অধিবেশনের উপস্থাপনা করেন সেক্যুলার বাংলাদেশ ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। বক্তারা সন্ত্রসবাদ বিরোধিতা করে মিশরের মুসলিম ব্রাদারহুড ও বাংলাদেশ জামায়াতে ইসলামির নীতির তীব্র সমালোচনা করেন। বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠনের সঙ্গে ব্রাদারহুড ও জামায়াতের যোগসাজস ও  নেটওয়ার্ক থাকার প্রমাণ রয়েছে বলেও জানান তারা।

বিশ্বজুড়ে ইসলামী মৌলবাদকে একটি কৌশলের মাধ্যমে দমন করার দাবি জানান বক্তারা। প্রফেসর টানজিন মুর্শিদ বলেন, সন্ত্রাসবাদ দমন করতে হলে প্রত্যেকে শক্ত অবস্থান নিতে হবে তাহলে তা প্রতিহত করা সম্ভব হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি