শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫০ টাকা পরিশোধ না করায় স্কুল ছাত্রীকে নির্যাতন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৬

nirjaton-1-550x367
পূর্বাশা ডেস্ক:
ফিস পরিশোধ না করে পরীক্ষায় অংশ নেওয়ায়  ঠাকুরগাঁওয়ে মৌসুমী আক্তার নামের এক স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার স্কুল ছাত্রীকে মারাত্মক আহত অবস্থায় জেলার আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সহপাঠীরা জানায়, বুধবার সদর উপজেলার ভেলাজান মোলানী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মৌসুমী আক্তার ক্লাসের টেস্ট পরীক্ষা দিতে স্কুলে যায়। কিন্তু পরীক্ষা ফিস বাবদ ৫০ টাকা পরিশোধ না করার অপরাধে অফিস সহকারী দবিরউদ্দীন অষ্টম শ্রেণীর ছাত্রী মৌসুমীকে বের করে দেয়। এর প্রতিবাদ করায় লাঠির আঘাতে শিশুটিকে মারাত্মকভাবে আহত করা হয়। এক পর্যায়ে জ্ঞান হারালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।

এদিকে স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্ত অফিস সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে নির্যাতনকারী দবিরউদ্দীন এখনো বহাল তবিয়তে রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি