শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিক্ষা নগরী কুমিল্লাকে এগিয়ে নিতে স্মার্ট ইংলিশের বিকল্প নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৬

picture

পূর্বাশা ডেস্কঃ
ইউনাইটেড ইংলিশ ওয়ার্ল্ডের আইয়েল্টস,স্পোকেন,ফোনেটিকস এবং গ্রামার কোর্সের ছাত্রছাত্রীদের মাঝে গতকাল ইউনাইটেড ইংলিশ ওয়ার্ল্ডের সেমিনার  কক্ষে অনুষ্ঠিত হয়। ইউনাইটেড স্কুলের অধ্যক্ষ রওশন আরা বেগমের সভাপতিত্বে প্রদান অতিথি ছিলেন গোল্ড সিলভার হোমস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন ২নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম,সমাজকর্মী পাপড়ি বসু,সেইভ দ্যা হিউমিনিটি বাংলাদেশ’র সভাপতি কামরুজ্জামান আলম,প্রকৌশলী নুরুল আলম প্রমুখ।
শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন  ইউনাইটেড ইংলিশ ওয়ার্ল্ড ও গোমতী কোচিং এর প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম সাগর।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন,“শিক্ষা নগরী কুমিল্লাকে এগিয়ে নিতে স্মার্ট ইংলিশের বিকল্প নেই।” ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রছাত্রীদেরকে ইংরেজী বলায় দক্ষ বানিয়ে প্রতিষ্ঠানটি যে বিপ্লব সৃষ্টি করেছে তা বাংলাদেশকে বহি:বিশ্বে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে।তিনি উক্ত প্রতিষ্ঠােেনর উত্তর-উত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সভাপতির বক্তব্যে রওশনারা বলেন,“ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে ইংরেজি ভাষা চর্চার বিকল্প নেই।” ইংরেজিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি যে ভূমিকা রাখছে তা প্রকৃতপক্ষে প্রশংসার দাবিদার।ছাত্রছাত্রীরা ইংরেজিতে দক্ষ হলে কুমিল্লা এগিয়ে যাবে,কুমিল্লা এগিয়ে গেলে বহি:বিশ্বে  বাংলাদেশও এগিয়ে যাবে এমনটাই মন্তব্য করেন তিনি। তাই বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা চর্চার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি উদাত্ত আহবান জানান।অনুষ্ঠানের শেষ পর্বে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

ক্যাপশনঃ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করছেন প্রধান অতিথি আলহাজ্ব ওমর ফারুক সহ অন্যান্য অতিথিবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি