শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদিতে ড্রাগ আসক্ত ছেলের হাতে মা-বাবা খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৬

saud-mmap-md-550x388

পূর্বাশা ডেস্কঃ
সৌদি আরবে মাদকাসক্ত এক ব্যক্তি তার মা-বাবাকে হত্যা করেছে।মক্কা পুলিশ অফিসার ড: আহি বিন আতিয়াহ আল কুরাশি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তায়েফ পুলিশ (২৬অক্টোবর) ৯১১নাম্বারে ইমার্জেন্সিতে কল পেলে ঘটনাস্থলে গিয়ে দেখে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন দুটি মৃতদেহ পড়ে আছে, দুজনের শরীর অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত এবং পাশের রুমে কাপড়ে রক্তমাখা ২৯ বছরের ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম থেকে উঠানো হলে সে জানায়, নিহত দুজন তার বাবা মা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটি আরো জানিয়েছে বাবা আর মাকে ড্রাগের নেশায় কখন সে খুন করেছে সে নিজেও জানেনা। ছেলেটি মদ ও ড্রাগ আসক্ত ছিল। তবে, সৌদিআরব গণমাধ্যমে নিহতদের পরিচয় প্রকাশ করেনি।
মা-বাবাকে হত্যার দায়ে ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে এবং তায়েফের মাসারা জেলে হত্যাকারী ছেলেকে জিজ্ঞাসাবাদ চলছে। সৌদিআরবে বর্তমানে সৌদি নাগরিক ও বাংলাদেশী সহ অনেক প্রবাসী ড্রাগ আসক্ত হচ্ছে বলে জানা যায়।
উল্লেখ্য, বিভিন্ন সূত্রে জানা গেছে সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশ থেকে নানানভাবে ইয়াবা আসছে। যা দেশের ভাবমূর্তি নষ্ট করছে, তাছাড়া সৌদিআরব পুলিশ ইয়াবা কেসে প্রায় ৬ শতাধিক বাংলাদেশীকে গ্রেফতার করেছে।

দুষ্কৃতকারী ইয়াবা ব্যবসায়ীদের দমন করতে এবং দেশের ভাবমূর্তি রক্ষার জন্য প্রধানমন্ত্রী সুদৃষ্টি প্রার্থনা করছেন সৌদিআরবে অবস্থানরত বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি গন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি