বিশেষ প্রতিবেদনঃ
১০ বছর আগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে ভয়াবহ সহিংসতা হয়েছিল। আর তাতে কমপক্ষে ৬ জনকে পিটিয়ে হত্যা করা হয়। আর এর ফলে রাজনীতির গতিপ্রকৃতি পাল্টে যায়। এর পরই নির্বাচন আয়োজনের লক্ষ্যে ক্ষমতায় এসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তারা নানা রকমের সংস্কারের নামে রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় ছিল দু’বছর। ১০ বছর আগের ঐ সহিংসতা কী রাজনীতিতে কোনো পরিবর্তন আনতে পেরেছে?
বিষয়টি সম্পর্কে নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনীতি ১/১১‘র আগে যেখানে ছিল সে খানেই আবার ফিরে এসেছে। শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া এক স্বাক্ষাতে তিনি একথা বলেন।
রিয়াজ উদ্দিন বলেন, ১/১১’র রাজনীতি থেকে সংঘাত, সংঘর্ষ, বিভক্তি বিদায় নেওয়ার পরও সেটিই আসলে রাজনীতিতে বিরাজ করছে এবং এটি এখন আরো প্রকট আকার ধারণ করেছে।
রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা জামান বলেন, রাজনীতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। রাজনৈতিক দলের যারা নেত্রী তাদের কৃতিত্ব বেড়েছে এবং এটা আরও ভালভাবে শেকড় গেড়ে বসেছে।
তিনি আরও বলেন, তত্ত্ববধায়ক সরকার যেমন দ্বি-রাজনীতি করণের চেষ্টা করেছিল। ঠিক তেমনি রাজনৈতিক সরকারের সময় যথাযথ রাজনৈতিক অধিকার নিশ্চিতও হতে দেখা যায় না। রাজনীতির অর্থে যে অর্থে ব্যবহার করার কথা সেটা বাংলাদেশে হচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সংঘাতের পর যে পরিবর্তন আসার সুযোগ ছিল সেটি নষ্ট হয়েছে ১/১১ সরকারের কারণে।
তিনি আরও বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর সংঘাতকে সামনে তুলে ধরে এখতিয়ার বর্হিভূতভাবে দ্বি-রাজনীতি করণের চেষ্টা চালানো হয়েছে বলেই অবনতি হয়েছে দেশের রাজনীতি সংস্কৃতির।
সূত্র : বিবিসি বাংলা।


























































