জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
পুর্ব নির্ধারিত দ্বি-বার্ষিকী সম্মেলন করার অনুমতি না পেয়ে সাংবাদিক সম্মেলন করেছে কুমিল্লা উত্তর জেলা জাতীয় যুব সংহতি’র সংগঠনের নেতা কর্মীরা। আজ শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক আবু জায়েদ আল মাখন সরকার বলেন , কুমিল্লা উত্তর জেলা যুব সংহতি পাটির সভাপতি আঃ কাদের জুয়েল সরকার ২৭ অক্টোবর দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত আবেদন করেন।
প্রশাসন থেকে অনুমতি না পাওয়ায় পুর্ব নিধারিত আজকের সম্মেলনটি স্থগিত করা হয়েছে। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুব সংহতি পাটির সহ-সভাপতি ও দাউদকান্দি উপজেল শাখারা সভাপতি রবিউল আওয়াল ,সাধারণ সম্পাদক আশিকুর রহমান দাউদকান্দি পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।,
উল্লেখ্য যে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের ও বিশেষ অতিথি হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব ফয়সাল চিস্তী উপাস্থিত থাকার কথা ছিল ।

















































