শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

jhenidah-kiiled-photo-550x367

পূর্বাশা ডেস্কঃ

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে মোহন মুন্সী (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় মুসলিম বিশ্বাস নামের অপর একজনকে কুপিয়ে আহত করা হয়।

শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে সদর উপজেলার ইস্তাগাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহন মুন্সী ওই গ্রামের হাফিজ মুন্সীর ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হাসানুজ্জামান তিতুকে আটক করেছে।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক সুজন কুমার কুন্ডু জানান, জেলার সদর উপজেলার ইস্তাগাপুর গ্রামের হাসানুজ্জামান তিতুর সাথে জমি নিয়ে ফিরোজ আহমেদ ফেদুর মধ্য বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে ফেদুর সমর্থক মোহন মুন্সী, মুসলিম বিশ্বাস সহ ৩ জন ইস্তাগাপুর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে তিতুর সমর্থকরা তাদের উপর হামলা করে।

এসময় মোহন মুন্সী ও মুসলিম বিশ্বাসকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহন মুন্সীকে মৃত বলে ঘোষণা করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি