সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের বোলিংয়ে দিশেহারা ইংল্যান্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

253924_1-550x334

পূর্বাশা ডেস্কঃ

সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আস্তে আস্তে রোদ উঠতে শুরু করেছে মিরপুরে সঙ্গে বাংলাদেশেরও।

সঙ্গে ইংল্যান্ডের আকাশে ঘন মেঘ দেখা যাচ্ছে। ৮ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ইংল্যান্ড।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৪৯ রান আট উইকেট হারিয়ে।

শুক্রবার প্রথম দিন মোট খেলা হয়েছে ৭৬.২ ওভার। এরমধ্যে বাংলাদেশ ব্যাটিং করেছে ৬৩.৫ ওভার, ইংল্যান্ড ১২.৩ ওভার। বৃষ্টির কারণে প্রথম দিন কমপক্ষে ১২.৩ ওভার খেলা হতে পারেনি। মানে মোট এক ঘণ্টাখানেক কম হয়েছে প্রথম দিনের খেলা। এ কারণে আজ দ্বিতীয় দিন আধা ঘণ্টা আগে খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু আজ নয়, তৃতীয় দিনেও সাড়ে ৯টা থেকে খেলা শুরু হবে জানা গেছে। পরিস্থিতি যা তাতে, বাকি দিনগুলোতেও খেলা সাড়ে ৯টায় শুরুর সম্ভাবনা বেশি। কারণ সকালে পর্যাপ্ত আলো থাকে। শীত শুরু হওয়ায় বিকালের দিকে কুয়াশা পড়ছে। ফলে আলোর স্বল্পতা দেখা দিচ্ছে এ সময়। চট্টগ্রাম টেস্টেও এমনটা দেখা গেছে।

গতকাল প্রথম দিন ৫৯ ওভার থেকেই ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত কৃত্রিম আলোতেই খেলা হয়। মিরপুরে তামিম ইকবালের সেঞ্চুরি ও মুমিনুল হকের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২২০ রান করে অলআউট হয় টাইগারররা। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। প্রথম ম্যাচে ২২ রানে জয় পেয়েছিল ইংলিশরা। তারা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। টেস্ট সিরিজ শুরুর আগে টাইগারদের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি