রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

134320death-4_kalerkantho_pic

পূর্বাশা ডেস্কঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিয়ে না দেওয়ায় অভিমান করে এক কিশোর গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই কিশোরের পারিবারিক সূত্রে জানা যায়, বিগত কয়েক দিন ধরেই সে বিয়ের জন্য বাবা-মাকে চাপ দিয়ে আসছিল। কিন্তু বিয়ের বয়স না হওয়ায় বাবা-মা বিয়ে দিতে রাজি হননি। আর এ কারণেই অভিমান করে সকালে ওই কিশোর নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করছেন তার পরিবারের সদস্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি