মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


২৩ মাস ধরে গর্ভবতী!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

nari

পূর্বাশা ডেস্ক:

২৩ মাস সময়কাল ধরে তিনি গর্ভবতী এমনটাই দাবি বেলিংহ্যামের বাসিন্দা অ্যাংগি ডেলোরা নামে নারীর। তার এই দাবি ঘিরে ইতিমধ্যেই তোলপাড় সারা দুনিয়া।
সাধারণভাবে গর্ভধারণের সময় ৯ মাস। এই সময়কালের মধ্যে মায়ের জঠরে সে বেড়ে ওঠে। ভ্রূণ থেকে পূর্ণতা পায়। কিন্তু বেলিংহ্যামের বাসিন্দা অ্যাংগি ডেলোরা নামে নারীর দাবি, তিনি ২ বছর ধরে প্রেগন্যান্ট। তার সন্তানের ডেলিভারি কবে হবে, সে সম্বন্ধে চিকিৎসকরা এখনও স্পষ্ট করে কিছু বলেননি।
এদিকে চিকিৎসকরাও তার শারীরিক পরিস্থিতি নিয়ে বেশ সন্দিহান। তাদের মনে প্রশ্ন, আদৌ কি তিনি সত্যি সত্যিই গর্ভবতী নাকি পুরোটাই মেদ? যদিও ডেলোরা দাবি, তিনি প্রেগন্যান্টই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি