শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন ১৫ ডিসেম্বর


খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন ১৫ ডিসেম্বর


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৬

kha-1

পূর্বাশা ডেস্ক:

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগমের আদালতে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য  ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন দাখিল করলে আদালত তা মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য উক্ত দিন ধার্য  করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করে দুদক। একই বছর ৫ অক্টোবর এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলায় অন্য আসামিরা হলেন- এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম শামসুল ইসলাম, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক এমডি মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি