শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় পরিবারের সদস্যদের হাতে ছেলে হত্যার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৬

ak-34

স্টাফ রিপোর্টার।
কুমিল্লার চান্দিনায় ইসমাইল হোসেন (৩২) নামে নিজের ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা-বাবা, ভাই-বোনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন স্ত্রী শারমিন আক্তার।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার বরকরই গ্রামে হত্যা কান্ড ঘটনার পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টায় রাত ১১টায় থানায় খবর দেয় এলাকাবাসী। রাতে থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী।
তার লিখিত অভিযোগে জানা যায়, প্রায় ৬ মাস যাবৎ শ্বশুর বাড়ি থেকে এক লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপা সৃষ্টি করে আসছিল তার পরিবার। শুক্রবার সকালে একই ঘটনায় তাকে মারধর শুরু করে তার বাবা-ভাইসহ পরিবারের সদস্যরা। তাকে বালিশ চাপা দিয়ে মারার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সাফায়াত হোসেন জানান, খবর পেয়ে তার নিজ ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরূদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি