শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বার প্রেস ক্লাবের সভাপতিকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৬

dsc_0531

পূর্বাশা ডেস্ক:

ক্ষমতাসীন দলের কতিপয় কর্মী দেবিদ্বার প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল ২৯ অক্টোবর বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ফটকে মানববন্ধন ও প্রেস ক্লাব কর্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোঃ আবদুল আলীম খান। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন নয়ন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান মিয়াজী, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল হক শাকিল, প্রচার সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, সদস্য মোঃ রাশেদুল ইসলাম আশ্রাফ, সোহেল খান চৌধুরী সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা বলেন, দেবিদ্বার প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারকে লাঞ্ছিত করার প্রতিবাদে আমরা ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারকে ক্ষমতাসীন দলের কতিপয় যে কর্মী লঞ্ছিত করেছে, তাকে আইনের আওতায় এনে সঠিক ও সুষ্ঠ বিচার করা আহবান জানাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি