শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় দুই নারীসহ নিহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৬

comilla

পূর্বাশা ডেস্কঃ

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ৩জন পথচারী নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোমতী-মেঘনা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে মারা যান চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রোজিনা খাতুন(৩০) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের কামাল মিয়ার ছেলে জিসান(১২)। এ ঘটনায় আহত সুনামগঞ্জ জেলার কমলগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী বালু শ্রমিক রিজিয়া খাতুন(৩৫) হাসপাতালে নেয়ার পর মারা যান। এ ঘটনায় নিহত রোজিনার স্বামী ফারুক মিয়া(৪০) এবং ছেলে ফারহানও (২) গুরুতর আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি আবদুল আউয়াল জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান গোমতী সেতু থেকে নামার সময় টোল প্লাজায় প্রবেশের আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় কাভার্ডভ্যানটি পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলে ২জন পথচারী নিহত এবং আরও ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরেকজনের মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি