সোমবার,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৬

101818du_2

পূর্বাশা ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার দুপুর ১২টায় প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করবেন। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এ বছর ঘ ইউনিটে এক হাজার ৫৪০টি আসনের বিপরীতে এক লাখ ৯ হাজার ১৭০ জন ভর্তীচ্ছু আবেদন করেন। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি