শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১৭ বছর ধরে কারাবন্দি শিপনকে হাইকোর্টে হাজিরের নির্দেশ


১৭ বছর ধরে কারাবন্দি শিপনকে হাইকোর্টে হাজিরের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৬

3f198967415ef7b4d2a5ea4bbf900c0e-high-court-1_2-1

পূর্বাশা ডেস্কঃ

রাজধানীর সূত্রাপুর এলাকার শিপন ১৭ বছর ধরে কারাবন্দি। আদালতে আসা-যাওয়া, হাজিরা ঠিকঠাক চললেও আজও শেষ হয়নি মামলার কার্যক্রম। প্রায় বিনা বিচারে আটক শিপনকে আগামী ৮ নভেম্বর হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে দায়ের করা মামলার নথি চেয়ে পাঠিয়েছেন আদালত। রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ স্বঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

বেসরকারি টেলিভিশনে প্রচারিত খবরের ভিত্তিতে শিপনের বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে। ১৯৯৪ সালে পুরান ঢাকার সূত্রাপুরের মারামারিতে একজন খুন হয়। ওই ঘটনায় মো. জাবেদ বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন। মামলার দুই নম্বর আসামি মো. শিপন। এজাহারে তার বাবার নাম ছিল অজ্ঞাত। পরে চার্জশিটের সময় তার বাবার নাম মো. রফিক দেওয়া হয়। ঠিকানা ৫৯, গোয়ালঘটা লেন, সূত্রাপুর উল্লেখ করা হয়। শিপন গ্রেফতার হয় ২০০০ সালে। তিনি বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আটক আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি