বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গ্রামীণফোনেকে ৩০ কোটি টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৬

dru-gp-550x309

পূর্বাশা ডেস্কঃ

অনুমোদনহীন ইন্টারনেট সেবার দায়ে গ্রামীণফোনকে ৩০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি।

রোববার বিকেলে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে বিটিআরসি’র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

‘গো ব্রডব্যান্ড’ নামে গ্রামীণ ফোনের একটি ইন্টারনেট সেবা অবৈধ প্রমাণ হওয়ায় এ জরিমানা করা হয় বলে জানান শাহজাহান মাহমুদ। তিনি বলেন, জরিমানার কপি চলতি সপ্তাহের মধ্যেই গ্রামীণ অফিসে পাঠানো হবে। জরিমানার টাকাও দ্রুত আদায় করা হবে বলে জানান এই শীর্ষ কর্মকর্তা।

এর আগে ১৩ জুলাই এই অবৈধ সেবা সম্পর্কে কৈফিয়ত চেয়ে গ্রামীণকে চিঠি দিয়েছিলো সংস্থাটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি