শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাষন্ড মাহারাজের মৃতুদন্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৬

kil-1

পূর্বাশা ডেস্কঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামে মহারাজ নামে এক পাষ- পিতা নিজের মেয়েকে হত্যা করে বীমার টাকা পাওয়ার জন্যে। এই ঘটনায় মঠবাড়িয়া থানার এসআই মোস্তাফিজুর রহমান নিজে বাদী হয়ে মহারাজের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ওই বছরের ২৫ সেপ্টেম্বর ময়নাতদন্ত পাওয়ার পরে।

মামলা হওয়া পর গতকাল রোববার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান জেসমিন নামের ওই শিশুটিকে হত্যার দায়ে তার বাবা মহারাজকে ফাঁসির আদেশ দিয়েছেন।

মৃতুদ- পাওয়া মহারাজ হাওলাদার মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, শিংগা গ্রামের মহারাজ তার আট বছরের শিশু কন্যা জেসমিনের নামে ১ লাখ ২০ হাজার টাকার একটি বীমা করেন শিশুর মামা। বীমার একটি কিস্তি হিসেবে এক হাজার টাকা পরিশোধও করেন মহারাজ। এমতাবস্থায় টাকা পাওয়ার জন্য ২০০৫ সালের ৪ মে রাতে তার মেয়ে জেসমিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে একটি খালে ফেলে দেয়া হয়। এরপর জেসমিন পানিতে ডুবে মৃত্যু হয়েছে জানিয়েছে বীমা প্রতিষ্ঠানের কাছে টাকা দাবি করেন মহারাজ।

এদিকে, ভাগ্নির মৃত্যুর খবর পেয়ে তার মামা আব্দুস সালাম থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্তের প্রতিবেদনে জেসমিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই বছরের ২৫ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মহারাজের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসলি (পিপি) খান মো. আলাউদ্দিন ও সহকারী সরকারি কৌঁসলি(এপিপি )জহিরুল ইসলাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি