শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজশাহীতে কিশোর খুন, আটক ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৬

rajsahi-map-copy-550x367

পূর্বাশা ডেস্কঃ

মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে রাজশাহী মহানগরীতে লালা মিয়া (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে নগরীর বোয়ালিয়া থানার জামালপুর তাঁতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি রক্তমাখা ছুরি। এলাকাবাসী বলছে, আটক তিন মাদক ব্যবসায়ী নিহত কিশোরেরই বন্ধু।

পুলিশ জানায়, নিহত কিশোরের বাড়ি নগরীর মেহের-চিকপাড়া এলাকায়। তার বাবার নাম আবুল কাশেম। আটক তিনজনের বাড়িও একই এলাকায়। তারা হলো- রিয়াজুল ইসলাম ওরফে সিয়াম (১৬), রাব্বি আহমেদ ওরফে সিহাব (১৭) ও মো. শাহীন (২০)।

নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুল মমিন জানান, নিহত লালা আটকদেরই বন্ধু ছিল। রোববার দিনগত রাত ১২টার দিকে জামালপুর তাঁতপাড়া এলাকায় তারা সবাই এক সঙ্গে মদপান করে। এরপর সিহাব, সিয়াম ও শাহীন লালার পিঠে ছুরি দিয়ে অন্তত পাঁচটি আঘাত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, পূর্ব শত্রুতা ছাড়াও মাদক ব্যবসার জের ধরে এ হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি