মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৬

cricket-_-_-_

পূর্বাশা ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২২ রানের জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় টেস্টে আধিপত্য দেখিয়ে ইংলিশদের ১০৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিক বাংলাদেশ। এ জয়ের ফলে ১-১ ব্যাবধানে ইংল্যান্ডের সাথে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম কোন টেস্ট জয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি