পূর্বাশা ডেস্কঃ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শনির আখড়ায় স্বপন মৃধা রোডে জসীম (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত জসীম নির্মাণ কাজ করার সময় ৪ তলা থেকে পড়ে এ দূর্ঘটনার শিকার হন।
নিহতের সহকর্মীরা জানায়, সোমবার সকাল নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
সহকর্মী ফয়সাল জানায়, জসীম অসতর্কবসত ৪ তলা থেকে পড়ে গেলে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সকাল সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জসীম পটুয়াখলী গলাচিপার বাহির গজালীয়া গ্রামের আব্দুল খলীল খাঁর ছেলে। যাত্রাবাড়ীর শনির আখরায় হাজীর মসজিদ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু জানায়, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।























































