পূর্বাশা ডেস্কঃ
রাজধানীর গাবতলী এলাকা থেকে খায়রুল নামে এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫টি বুলেট ও ১২টি ম্যাগজিন জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


























































