শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুরুষের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ও গ্রহণযোগ্যতা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৬

hqdefault-550x367

পূর্বাশা ডেস্কঃ

জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে একটি অমূল পরিবর্তনের আভাস দিচ্ছে বিজ্ঞান। ২০ বছর গবেষণার পর সফল হতে চলেছে পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এ পদ্ধতিতে হরমন ইনজেকশন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সফল ও কার্যকরভাবে কাজ করবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে বলে জানা গেছে।

বিশ্বব্যাপী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির দায়িত্ব সাধারণত নারীদের ওপরে বর্তায়। পুরুষদের মাঝে এ নিয়ে যতটুকু আলাপ-আলোচনা চালু আছে তা কেবল নিজেদের আড্ডায় সীমাবদ্ধ। সংকচ, জড়তাতো আছেই। এমন লুকোচুরি প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য পুরুষের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কতোটা গ্রহণযোগ্য হবে তা নিয়েও রয়েছে সংশয়।

পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে একটি বেসরকারি সংস্থার কর্মী প্রণয় ঘোষ বলেন, আমাদের দেশে সাধরণত জন্ম নিয়ন্ত্রণের বিষয় খোলামেলা আলোচনা হয় না। বেশিরভাগ আড্ডার সময় সমবয়সী অথবা সদ্য বিবাহিত পুরুষ একসঙ্গে বসলে হাস্য-রসিকতার মাধ্যমে আলোচনা করে। কিন্তু সেটাকে খুব একটা গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় না। এমনকি আড্ডার আলাপ ছলেও সংকচ, জড়তা থাকে।

ছোটবেলা থেকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে ব্যক্তিগত ধারণা সম্পর্কে জানতে চাইলে প্রণয় ঘোষ বলেন, ছোটবলা থেকে আমরা যখন পেপার পত্রিকা, টিভি, রেডিও বা যেকোন প্রচার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি সম্বন্ধে জেনে এসেছি সেখানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধি মূলত নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিলো। এর কারণে সমাজে এমন একটি বদ্ধমূল ধারণা তৈরি হয়ে আছে। পুরুষতান্ত্রিক সমাজের ভেতরে পুরুষরা এখনো এতোটুকু ছাড় দেওয়ার মানসিকতা রাখে কিনা সে বিষয়েও আমার জানা নেই।তবে বিষয়টি গড়ে ওঠার জন্য কিছুটা সময় লাগতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি