মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঐতিহাসিক জয় পরবর্তী সিরিজগুলোর জন্য প্রেরণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৬

e-550x360

পূর্বাশা স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়, পরবর্তী সিরিজগুলোতে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

তবে এ সাফল্য ধরে রাখতে আরো বেশি টেস্ট আয়োজন করতে বিসিবিকে তাগিদ দিলেন আরেক সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। এদিকে ডিসেম্বরে নিউজিল্যন্ড সিরিজের জন্য পেস সহায়ক উইকেটে মনোযোগী হবার পরামর্শ এ সাবেকদের।

একটি জয়, জন্ম দিয়েছে নতুন ইতিহাস। ঐতিহাসিক মুহূর্তটি থেকে টাইগারদের বিজয়োৎসব ছড়িয়ে পড়েছে সারা দেশে। সাকিব তামিম মিরাজদের গর্ব করা সাফল্যের আলোচনা এখনো চলছে, চলবে।

সীমিত ওভারের পর, লংগার ভার্সানেও নিজেদের জাত চিনিয়েছে সাকিব-মুশফিকরা। ইংলিশ বধের এ কাব্য পরবর্তী সিরিজগুলোর জন্য প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এমন অভূতপূর্ব জয়ের পর, টাইগারদের জন্য আরো বেশি টেস্ট ম্যাচ আয়োজনের তাগিদ দিলেন আরেক সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনে স্পিনাররা কতটুকু পার্থক্য গড়ে দিতে পারবে তা নিয়ে সংশয় আছে সাবেক অধিনায়কদের। যদিও বোলিংয়ের বেসিক ঠিক রাখলে নিউজিল্যান্ডের কন্ডিশনেও স্পিনাররা ভাল করবে বলে মনে করছেন পেসার মোহাম্মদ শহীদ।

তবে এ সিরিজটির পর টেস্ট ক্রিকেট নিয়ে বিসিবি আরো সুদূরপ্রসারী পরিকল্পনা নিবে বলে সবাই আশাবাদী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি