শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » বিশ্বে চীন হবে অন্যতম পারমানবিক শক্তির দেশ: ওয়ার্ল্ড নিউক্লিয়ার এসোসিয়েশন


বিশ্বে চীন হবে অন্যতম পারমানবিক শক্তির দেশ: ওয়ার্ল্ড নিউক্লিয়ার এসোসিয়েশন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৬

somay-1-550x326

পূর্বাশা  ডেস্কঃ

আগামী ১৫ বছরের মধ্যে বিশ্বের বৃহত্তম পারমানবিক শক্তিধর দেশ হবে চীন। ওয়ার্ল্ড নিউক্লিয়ার এসোসিয়েশন তাদের এক গবেষণা রিপোর্টে এমনটাই জানিয়েছে।

ডব্লিউএনএ বলছে, ২০২০ সালের মধ্যে পারমানবিক শক্তির দেশ হিসেবে চীন ফ্রান্সকে টেক্কা দিবে এবং পরবর্তীতে দখল করবে যুক্তরাষ্ট্রের স্থান। এরইমধ্যে বেইজিংয়ের নিউক্লিয়ার প্ল্যান্টগুলোর জন্য কানাডা থেকে ইউরেনিয়াম আমদানির পরিকল্পনা চলছে।

মূলত বায়ু দূষণ কমাতে এবং গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ রোধে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের কথা ভাবছে চীন। রিপোর্ট বলছে, এশিয়ার ১শ’ ৩৪ টি রিএক্টর থেকে গেলো বছর ৪শ’ টেরাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছিলো, যা বিশ্বের মোট পারমানবিক শক্তির ১৬ শতাংশ।

চীনে কাজ চলছে ২০ টি পাওয়ার প্ল্যান্টের। এখান থেকে ৫৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে দেশটির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি