ডেস্ক রিপোর্ট :
বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের ছোট ছেলে মুশফিকুল মুজিব রোহান (৫২) কানাডার টরন্টোর একটি বহুতল ভবন থেকে পড়ে মারা গেছেন। রবিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় ১৬তলা একটি ভবন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুশফিকুল মুজিব কানাডায় ব্যবসা করতেন। সেলিমা রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অসুস্থ বড় ছেলে জিয়াউল মুজিব রুশোর সঙ্গে রয়েছেন। তিনি কানাডা পৌঁছানোর পর টরন্টোতে মুশফিকুলের লাশ দাফন করা হবে। মুজিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

























































