শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নারীরা কখনো ক্যাথলিক চার্চের যাজক হতে পারবেনা: পোপ ফ্রান্সিস


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৬

cwnqgydueaeql7s-550x338
পূর্বাশা ডেস্কঃ

খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বিশ্বাস করেন, ক্যাথলিক চার্চের যাজক হতে নারীদের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা চিরদিন বহাল থাকবে। সুইডেন থেকে রোমে ফেরার পথে বিমানের ভেতর সাংবাদিকদের কাছে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বুধবার একজন সুইডিশ নারী সাংবাদিকের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, সুইডেনের লুথেরান চার্চে পোপকে স্বাগত জানিয়েছিলেন একজন নারী। এ সময় পোপকে জিহ্ঝাসা করা হয়েছিলো, সামনের দশকগুলোতে কোন নারীকে কোন চার্চের প্রধান দায়িত্বে নিযুক্ত করার সম্ভাবনা আছে কি-না।

ফ্রান্সিস বলেন, ‘এ বিষয়ে সেইন্ট পোপ জন পল সর্বশেষ বাক্যটি উচ্চারণ করে গেছেন, এবং এটিই বলবৎ থাকবে।’

১৯৯৪ সালের নথি অনুযায়ী, পোপ জন পল নারীদের যাজক হওয়ার পথ রুদ্ধ করে দিয়েছিলেন। এ বিষয়ে ভ্যাটিকান কতৃপক্ষ জানায়, পলের সে শিক্ষা ক্যাথলিক ঐতিহ্যের অব্যর্থ অংশ।

সাক্ষাতের এক পর্যায়ে ওই সাংবাদিক ফ্রান্সিসকে জিজ্ঞাসা করেন, ‘কিন্তু চিরদিন, চিরদিন? কখনো নয়, কখনো নয়?

এসময় ফ্রান্সিস বলেন, ‘আমরা যদি সতর্কতার সঙ্গে সেইন্ট জন পলের ঘোষণা পড়ি, তাহলেই বুঝতে পারবো এটা ছিলো একটি নির্দেশ।’

ক্যাথলিক চার্চে নিয়মিত এই শিক্ষা দেওয়া হয় যে, নারীরা কখনো যাজক হতে পারবেনা, কারণ যেসাস (যিশু) এক্ষেত্রে পুরুষদেরকেই বেছে নিতেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি