এদিকে পেপ গুয়ার্দিওলা তার সাবেক শিষ্য ২৯ বছর বয়সী মেসিকে ম্যানচেস্টার সিটিতে পেতে চান বলে গুঞ্জন চলছে।
বার্তোমেউ অবশ্য আর্জেন্টিনা অধিনায়ক মেসিকে ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী।
“ক্লাব পরিবর্তনের বিষয় লিও মেসির বা যে কোনো খেলোয়াড়ের সিদ্ধান্ত। মেসির চুক্তি এখন রাশিয়া বিশ্বকাপ (২০১৮) শেষ হওয়া পর্যন্ত আর তাকে নিয়ে আমরা খুব খুশি। খুব খুশি। অন্যদের চেয়ে অনেক এগিয়ে থেকে সে বিশ্বের সেরা খেলোয়াড়।”
ইংল্যান্ডের টেলিগ্রাফ পত্রিকাকে বার্তোমেউ বলেন, “ভবিষ্যতে কী হবে তা আমি জানি না। তবে আমরা অবশ্যই সব সময় তাকে বোঝাতে চেষ্টা করব যে সে বিশ্বের সেরা ক্লাবে আছে আর এটা তার বাস করার জন্য সেরা জায়গা।”
“আগামী দুই মাসের মধ্যে মেসির সঙ্গে আমাদের আলোচনা হবে।”
সিটির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় লেগে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় খেলতে নামবে মেসি-নেইমাররা। নিজেদের মাঠে প্রথম পর্বের ম্যাচটি ৪-০ গোলে জিতেছিল তারা।
বার্তোমেউকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল গুয়ার্দিওলা আবার বার্সেলোনায় ফিরতে পারেন কিনা। এই প্রশ্নের উত্তরে বার্তোমেউ বলেন, “আপনি এটা কখনোই জানেন না। পেপ সিটিতে নতুন একটি প্রকল্প গড়ে তুলছে আর আমি আপনাকে বলতে পারি এটা সফল হবে। সে অসাধারণ এক কোচ।”
“আমি আশা করি যে এক দিন সে এখানে ফিরে আসবে। এই ক্লাবে অনেকেই আছে, যারা চলে গিয়েছিল, আবার ফিরে এসেছে। এই মুহূর্তে সে সিটিতে মনোযোগ দিচ্ছে।”