১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক ০৫.০০ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত “বলেরডেপা” নামক স্থান হতে ২৫ বোতল হুইস্কি এবং ৬০০০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ৬৪ বোতল, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ৫৫০০০ টি, হরলিক্স- ১৩ টি, ল্যাকটোজেন- ৩৩ টি, গার্মেন্টস সামগ্রী- ১৫ টি এবং ১৭০ টি কসমেটিকস্ সামগ্রী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২৪,৮৭,৭০০/- (চব্বিশ লক্ষ সাতাশি হাজার সাতশত)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।


















































