শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৬

pm-sheikh-hasina-550x367

পূর্বাশা ডেস্ক:

জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুসহ প্রয়াত চার নেতাকে স্মরণ করেন।

বৃহস্পতিবার সকাল ৭টায় প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানান। পরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ অবস্থান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী,  মোহাম্মদ নাসিম,  অ্যাড. সাহারা খাতুন,  নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, সাংগঠনিক আফম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম ও খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি