মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২ ম্যাচ হাতে রেখেই নক-আউট পর্বে যারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৬

uefa11111

পূর্বাশা ডেস্ক:

চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ হতে এখনও প্রতিটি দলের দুটি করে ম্যাচ খেলতে হবে৷ নভেম্বরের শেষে আর ডিসেম্বরের শুরুর সপ্তাহে হবে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলি। তবে এরই মধ্যে বেশ কয়েকটি দল নক-আউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ না পারলেও এই গ্রুপ থেকে ইতিমধ্যেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্পোর্টিংকে ১-০ গোলে হারানো বরুসিয়া ডর্টমুন্ড।
‘ডি’ গ্রুপে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১২, বায়ার্ন মিউনিখের ৯। পিএসভি ও রোস্তভের পয়েন্ট ১ করে। ফলে শেষ দুটি ম্যাচ এই দুই দল জিতলেও তাদের পয়েন্ট হবে ৭। অর্থাৎ অ্যাটলেটিকো আর বায়ার্নের শেষ ষোলো  নিশ্চিত।
‘এ’ গ্রুপের ছবিটাও একই রকম। আর্সেনাল ও পিএসজির পয়েন্ট ১০। শেষ দুই ম্যাচ হারলেও তাদের ক্ষতি নেই।
অর্থাৎ পাঁচটি দলই এখন পর্যন্ত শেষ ১৬ নিশ্চিত করেছে৷ তারা হল বরুসিয়া ডর্টমুন্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও পিএসজি।
আট গ্রুপের সেরা দুই দলকে নিয়ে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ড্র। প্রথম লেগের খেলাগুলো হবে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি৷ ফিরতি লেগের খেলা ২১ ও ২২ ফেব্রুয়ারি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি