পূর্বাশা ডেস্ক:
সেনাবাহীনির মিলিটারি ইন্টেলিজেন্স (এমআই) পাকিস্তান সীমাতে জৈশ-ই-মহম্মদের চার সন্ত্রাসবাদীর লঞ্চ প্যাড দেখতে পেয়েছে। এই লঞ্চ প্যাড সাম্বা ক্ষেত্রের সীমা চৌকি থেকে কম করে পাঁচ কিমি দূরে। মঙ্গলবার সাম্বা সেক্টরে পাকিস্তান সেনার গুলি চালানোর নিহত হয়েছেন ৬ জন।
এমআই সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডে মসরুর বড় ভাই, সুখমাল চপরাল এবং লুনীতে দেখা গেছে। এছাড়াও একজন সন্ত্রাসবাদী লঞ্চ প্যাড কটুয়ার হীরানগর সেক্টরে পাহাড়পুরে বিএসএফের বিওপির ঠিক বিপরীতে অবস্থিত। একটি রিপোর্ট অনুযায়ী সেনার উর্দীতে অনকে হাথিয়ার নিয়ে সন্ত্রাসবাদীরা পকিস্তানের নুর-উল-ইসলাম থেকে মসরুর বড় ভাই এলাকায় আসছে বলে দেখা গেছে।
এই রিপোর্টে বলা হয়েছে ২৯ সেপ্টেম্বরে সেনার দ্বারা পিওকেতে কলা সার্জিকাল স্ট্রাইকের পরে সন্ত্রাসবাদী কমান্ডাররা পিওকেতে নিজেদের ঠিকানা বদলে সীমা কাছে জম্মু লাগোয়া আন্তর্জাতিক সীমাতে নিজেদের ঠিকানা করে নিয়েছে। সন্ত্রাসবাদীরা ভারতের থার্মাল ইসেজার এবং মিনি মানব চালিত বিমান থেকে বাঁচার জন্যই এটা করেছে।
সূত্রের খবর, এমআই গত মাসে জম্মু থেকে গ্রেফতার হওয়া সন্ত্রাসবাদী হাফিজ সইদের সঙ্গী আব্দুল কায়ুমকে জিজ্ঞাসাবাদ করে অনেক বিষয় সামনে এসেছে। রুপোর্ট অনুযায়ী, সইদের সংগঠন জামাত-উদ-দাবা জম্মুতে সন্ত্রাসবাদী গতীবিধি ছড়িয়ে দেবার জন্য পরিকল্পনা করছে।


























































