শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া চলে গেলেন না ফেরার দেশে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৬

255500_1

ডেস্ক রিপোর্টঃ

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জিয়াউল হক জিয়া আর নেই (ইন্নালিল্লাহি…….রাজেউন)।

শুক্রবার (০৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জিয়াউল হক জিয়ার ছেলে মুশফিকুল হক জয় এ তথ্য জানিয়েছেন।

চারদলীয় জোট সরকারের সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দুই বছর আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে কোলন ক্যান্সার ধরা পড়ে।

এরপর থেকে তিনি বেশির ভাগ সময় বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বিশেষ আগ্রহে গত কোরবানির ঈদের আগে তাকে দেশে আনা হয়েছিল। তিনি গ্রামের বাড়িতে উপস্থিত থেকে কোরবানি দিতে চেয়েছিলেন। কিন্তু দেশে যাওয়ার পর হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বাধ্য হয়ে কোরবানির আগেই তাকে আবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ফিরিয়ে নেয়া হয়।

১৯৫৩ সালের ১১ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে জন্মগ্রহণকারী জিয়াউল হক ১৯৮৬ সালে বিএনপিতে যোগ দেন। বিএনপি’র প্রার্থী হিসেবে তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে তিনবার এমপি ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি