মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সেনানিবাসে ১ম ফকির নীটওয়ার কাপ গলফ টুর্নামেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

untitled-1-copy-768x472
ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সেনানিবাসে ১ম ফকির নীটওয়ার কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার সকাল থেকে সেনানিবাসের ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোঃ রাশেদ আমিন, এনডিসি, পিএসসি।
টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় পর্যায় এবং বিভিন্ন ক্লাব থেকে শতাধিক গলফার অংশ গ্রহন করেছেন। আয়োজকরা প্রত্যাশা করছেন, এই টুর্নামেন্ট থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা সম্পন্ন গলফার তৈরী হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি