মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা ডাইনামাইটসের নেতৃত্ব পরিবর্তন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

dgf-550x316
ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে ঢাকা ডাইনামাইটসের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন কুমার সাঙ্গাকারা। তবে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া চতুর্থ আসরে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ডাইনামাইটসের টিম ম্যানেজমেন্ট।

সর্বশেষ আসরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এবারের আসরে দল বদল করে ঢাকার হয়ে খেলতে যাচ্ছেন তিনি। নেতৃত্বটাও পাচ্ছেন।

ঢাকা ডাইনামাইটসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান শায়ান এফ রহমান দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান এবং সহ-অধিনায়ক হিসেবে নাসির হোসেনের নাম ঘোষণা করেছেন।

জানিয়ে রাখা ভালো, টুর্নামেন্টের দ্বিতীয় দিন সন্ধ্যা সাতটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গেলবারের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ঢাকা। প্রিয়



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি