শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইন্টারনেটে কড়া নজরদারি শুরু : তারানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

256086_1
ডেস্ক রিপোর্টঃ

দেশে রাজনৈতিক উদ্দেশ্যমূলক সাইবার হামলার আশঙ্কায় ইন্টারনেটে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে ব্যবহাকারীদের পরিচয় সনাক্ত করতে সাইবার ক্যাফেগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রবিবার (৬ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ ডাক বিভাগের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারানা বলেন, ‘এই মুহূর্তে দেশে সাইবার হামলার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব হামলা রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই আশঙ্কা থেকে হামলা ঠেকাতে সতর্ক থেকে আগে ভাগে কাজও শুরু করেছে সরকার।’

তিনি বলেন, ‘সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা করা হয়েছে তা এমনই সাইবার হামলার অংশ হিসেবে করা হয়ে থাকতে পারে।’

তবে সাইবার হামলা ঠেকাতে সতর্ক হচ্ছে সরকার। একই সঙ্গে ইতোমধ্যে সরকার বেশকিছু কাজও শুরু করেছে বলে জানান তারানা হালিম।

তারানা হালিম বলেন, ‘এই কাজের অংশ হিসেবে ইতোমধ্যে ইন্টারনেটে মনিটরিং বাড়ানো হয়েছে। এছাড়াও দেশের সাইবার ক্যাফেগুলো ক্লোজ সার্কিট ক্যামেরার অধীনে আনা হচ্ছে। যাতে প্রতিটি ব্যবহারকারীকে সহজে সনাক্ত করা যায়।’

তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত দেশে অনেক সাইবার হামলার হুমকি ঠেকাতে সনাক্তকরণ কাজে সহায়তা করবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি