বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যা আপনাকে পাগল বানিয়ে দিবে!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

article-2621102-1d973cc600000578-481_634x566-550x491

ডেস্ক রিপোর্টঃ

এমন কিছু কি সত্যিই আছে যা আপনাকে পাগল করে দিতে পারে? সাম্প্রতিক গবেষণায় মিলেছে বেশ কিছু ভিন্ন ধর্মী তথ্য। যা আমাদের সময়.কম এর পাঠকদের জন্য তুলে ধরা হল।

১.আপনি আইনজীবী, সিইও অথবা সাংবাদিক হয়ে থাকেন: গ্রেট ব্রিটেনের সাইকোপ্যাথ সার্ভের সাইকোলজিস্ট কেভিন ডাটনের মতে এমন কিছু পেশা আছে যা আপনাকে পাগল বানাতে পারে। গবেষণামতে, এই পাগলামির দুইটি পর্যায় রয়েছে। একটি হলো প্রাথমিক পর্যায় এবং আরেকটি হলো মাধ্যমিক পর্যায়। যারা প্রাথমিক পর্যায়ে আছেন তারা মূলত উপকারী এবং সহযোগিতা মনভাবাপন্ন হন। আর যারা মাধ্যমিক পর্যায়ে তারা ধ্বংসাত্মক ভাবাপন্ন হন। এই ধরণের মানুষেরা কোন কাজে ভয় পান না এবং কোন চাপ তাদেরকে দুর্বল করতে পারে না।
২.যারা গভীর রাত পর্যন্ত জেগে থাকেন: ড. পিটার কে জনসনের মতে যারা প্রতারণা, আত্মরতি এইসব কাজে দক্ষ হন তাদের মাঝে পাগলামি বেশী দেখা যায়। যারা দেরি করে ঘুমান তাদের বেলায়ও এমনটি দেখা যায়।
৩.কেউ হাই তুললে যদি আপনি হাই না তোলেন: জার্নাল পার্সোনালিটি এবং ইন্ডিভিজুয়ালে প্রকশিত এক প্রতিবেদনে দেখা যায় যদি অন্য কাউকে হাই তুলতে দেখে আপনি হাই না তোলেন তাহলে আপনার মাঝে পাগলামির ছোঁয়া আছে।
৪.যদি আপনি আত্মসংযমী না হন এবং পুরষ্কার জিততে আগ্রহী হন: যদিও অনেক পাগলই অপরাধী হয়ে থাকে, অনেকেরই আবার আত্মসংযমী হতে পারে না এবং পুরষ্কার জিততে চায়।
৫.যদি আপনি কফি খেতে পছন্দ করেন: ৫শ জন নারী পুরুষের মাঝে একটি গবেষণা পরিচালনা করা হয় যে তারা কি পরিমাণ লবণ, টক, ঝাল অথবা মিষ্টি জাতীয় খাবার খান। এবং তাদের স্বার্থপরতা,রাগ এবং আত্মমুগ্ধতার পরিমাণ দিয়ে তাদের ব্যাক্তিত্ব পরিমাপ করা হয়। এতে দেখা যায় যারা ঝাল খাবার বেশী পরিমাণে গ্রহণ করেন তারা আগ্রাসী মনভাবাপন্ন হয়ে থাকেন। তারা আবার মানুষের মনে অনেক বেশী আবেগ সৃষ্টি করতে পারেন। অন্য দিকে যারা স্বাদ পছন্দ করেন না তারা অনেক বেশী নিশ্চিন্ত এবং শান্ত থাকতে পারেন। আবার যারা মশলাজাতীয় খাবার বেশী পছন্দ করেন তারা সাধারণত অস্থিরতা প্রবণ হন। আর যারা বেশী ক্যাফেইন নেন তারা সাধারণত অনেক বিচক্ষণ হন এবং কোন বাঁধাই মানেন না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি