শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইন্দ্রনীলের কাছে এটা আশা করা যায় না’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

100135kumar_bishwajeet_kalerkantho_pic
পূর্বাশা ডেস্কঃ

কুমার বিশ্বজিৎ-এর গাওয়া ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সুর করে আগুন জ্বলে রে গানের নকলের অভিযোগ পাওয়া গেছে। আর সেই গান নকলের সাথে যুক্ত হয়েছে কলকাতার জনপ্রিয় গায়ক ইন্দ্রনীলের নাম। সুরকারের নাম রয়েছে ইন্দ্রনীলের। গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বুলবুল লিখেছেন, ‘এ গান কি “ইন্দ্রনীল” এর না “বুলবুল” এর, কার? এ গানের আসল শিল্পী কে, বিশ্বজিৎ নয়? ইন্দ্রনীল, সুরকার হিসেবে ‘তোমার’ নাম এবং গীতিকার হিসেবে ‘কোরাক’ এর নাম দিয়ে তুমি তোমার নিজের সম্মান নষ্ট করেছো, এর বেশি কিছু নয়।’

এর আগে কলকাতার রিমেক করা নয়নের আলো ছবিতেও ইমতিয়াজ আহমেদ বুলবুলের সব ক’টি গান ব্যবহার করা হয়েছে। যেখানে অনুমতি নেওয়ার তো প্রয়োজন মনে করে নি উলটো কিছু অখ্যাত ব্যক্তির নাম দিয়ে গানের সাথে জুড়িয়ে দেওয়া হয়েছে। নয়নের আলো ছবিতে বুলবুলের ব্যবহৃত গানগুলো হলো- ‘আমার সারা দেহ খেওগো মাটি।’ ‘আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয়’ ‘আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকবো’ ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’ ‘এই আছি এই নাই, ওরে এই আছি এই নাই।’ জনৈক সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট এই বিষয়ে মন্তব্য করেছেন ‘এই গানগুলো বাংলাদেশের এতোটাই জনপ্রিয় গান যে তারা গানগুলো চুরির করার আগে নুন্যতম ভাবতে পারতো।’ জানা গেছে এই গানগুলোতে সুরকারের নাম অশোক ভদ্র ও সুভাশ ভদ্র ব্যবহার করা হয়েছে। এবং গীতিকারের নাম ব্যবহার করা হয়েছে সমর ঘোষ। কোথাও আবার ট্র্যাডিশনাল গান হিসেবেও উল্লেখ করা হয়েছে।

বলিউডের একাধিক গান বাংলা গান থেকে নকল করা হয়েছে। যেমন সোনাক্ষি সিনহা ও কাপুর অভিনীত গান্ধীবাত ছবির গান বাংলা একটি গান থেকে নকল করা হয়েছে। বেবি নাজনীনের জনপ্রিয় গান এক নজর না দেখলে বন্ধু গানটি লাভ আজকাল ছবিতে নকল করে ব্যবহার করা হয়েছে। যেখানে অভিনয় করেছেন সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোন।

১৯৮৯ সালে ‘আজ ভালো করিয়া বাজান গো দোতারা, সুন্দরী কমলা নাচে গানটির নকল করে ব্যবহার করা হয় নাফরাত কি আন্ধি ছবিতে। সেসময় বাংলাদেশের মুখে পরিচিত গানটির বলিউড ব্যবহার অবাক করে এদেশের সঙ্গীপ্রেমীদের। ঐতিহ্যবাহী গান ‘আল্লাহ মেঘ দে পানি দে’ গানটিও ব্যবহার করা হয়েছে সত্তরের দশকের একটি বলিউড ছবিতে। ‘বন্ধু তিনদিন পর বাড়িত গেলাম’ বহু গান বলিউড এদেশ থেকে নিয়ে গেছে।

সবচেয়ে আলোচিত বিষয় ছিল মাইলস ব্যান্ডের তুমুল জনপ্রিয় ও কালজয়ী গান ‘ফিরিয়ে দাও, আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও’ গানটি ইমরান হাশমি অভিনীত মার্ডার ছবিতে ব্যবহার করা হয়। যার সুর বিন্দুমাত্র পরিবর্তন করা হয় নি। বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে কলকাতার ‘পুকুরচুরি’তে বেশ হয়েছেন এদেশের কিংবদন্তীতুল্য সঙ্গীতজ্ঞ ইমতিয়াজ আহমেদ বুলবুল।

এ বিষয়ে ইমতিয়াজ আহমেদ বুলুবুল বলেন, আমাদের দেশের অনেক গান ভারতের গান থেকে প্রভাবিত। এটা আমাদের স্বীকার করতেই হবে। কিন্তু যখন ইন্দ্রনীলের মতো কলকাতার একজন নামী গায়ক নিজের নাম বসিয়ে নেয় তখন সেটা দুঃখজনক। তবে এটা অনেক আগেই কুমারবিশ্বজিৎ-এর প্রতিবাদ করা উচিত ছিল। কেন না এটা তাঁর মুখ থেকে শুনে অভ্যস্ত এদেশের মানুষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি