শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘মালাউনের বাচ্চা’ বলেছি প্রমাণ হলে মন্ত্রিত্ব ছাড়ব: ছায়েদুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৬

db9cf5fcaf61d5600716b0d387394ed1-sayadul

পূর্বাশা ডেস্ক:

হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ করে আপত্তিকর কথা বলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। তিনি বলেছেন বিষয়টি প্রমাণ করতে পারলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেছেন, ‘হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ করে মালাউনের বাচ্চা বলেছি—এটা প্রমাণ করতে পারলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব।’ তিনি দাবি করেন, নাসিরনগরে গত ২৫-৩০ বছর ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। এই সময়কালে হিন্দু সম্প্রদায়ের কারও সঙ্গে কখনো কোনো ঝামেলা হয়নি। তিনি বলেন, ‘হিন্দু ভাইবোনদের হেফাজতে যথাযথ ভূমিকা পালনের পরিবর্তে নিজেদের মধ্যে মিথ্যা খবরের ভিত্তিতে কাঁদা ছোড়াছুড়ি করা মানেই ক্ষতিগ্রস্তদের হুমকির মুখে ছুড়ে ফেলা।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি