রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অর্থাভাবে স্ত্রীর দেহ নিয়ে ৬০ কিমি পাড়ি বৃদ্ধের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৬

ramlulu
ডেস্ক রিপোর্টঃ

ওডিশার ছায়া এবার পড়শি রাজ্য তেলেঙ্গানায়। অর্থাভাবে অ্যাম্বুলেন্স না মেলায় স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ওডিশার দানা মাঝির হেঁটে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সেই একই কারণে ঠেলে গাড়িতে করে ৬০ কিমি নিয়ে গেলেন তেলেঙ্গানার এক বৃদ্ধ।

জানা গিয়েছে, অসহায় ওই বৃদ্ধের নাম রামলুলু। শুক্রবার হায়দরাবাদ স্টেশনের কাছে তাঁর স্ত্রী কবিতা দেবীর মৃত্যু হয়। স্ত্রীর দেহ নিজের গ্রামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন রামলুলু। কুষ্ঠ রোগে আক্রান্ত ওই দম্পতির দিন গুজরান হতো ভিক্ষা করে। মৃতদেহ মেদেক জেলার নিজের গ্রামে নিয়ে যাওয়ার জন্য পাঁচ হাজার টাকা দাবি করে অ্যাম্বুলেন্স। সেই মুহূর্তে রামলুলুর কাছে এক হাজার টাকাও ছিল না। সেই কারণে ঠেলে গাড়িতে করেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন রামলুলু। প্রায় ২৪ ঘণ্টা পায়ে হাটার পর শনিবার বিকেলের দিকে স্ত্রীর দেহ নিয়ে বিকরাবাদে এসে পৌঁছান তিনি। এবং বুঝতে পারেন যে রাতের অন্ধকারে তিনি দিকভ্রান্ত হয়েছেন। ক্লান্ত রামলুলু তখন রাস্তার ধারে বসে কাঁদতে শুরু করেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তাঁরা সক্রিয় হন। খবর যায় পুলিশে। টাকা তুলে অ্যাম্বুলেন্সে করে ৮০ কিমি দূরে রামলুলুর গ্রামে পাঠানো হয় তাঁর স্ত্রীর দেহ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি