মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » এবার বুকে বল লেগে মারা গেল প্রতিভাবান ক্রিকেটার


এবার বুকে বল লেগে মারা গেল প্রতিভাবান ক্রিকেটার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৬

256221_1

ডেস্ক রিপোর্টঃ

অজি ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর জন্য কেউ দায়ী নন৷ বলের আঘাতই তার মৃ্ত্যুর একমাত্র কারণ৷ ক’দিন আগেই এমন কথা জানিয়েছেন হিউজের মৃত্যুর তদন্তকারীরা৷ শনিবার ফের তেমনই এক ঘটনা সামনে এলো৷ ফের বাইশ গজ কেড়ে নিল একটি তাজা প্রাণ৷ বোলিং করার সময় বুকে বল গেলে মৃত্যু হলো ২২ বছরের এক ক্রিকেটারের৷ শনিবার বিকেলে ভারতের চণ্ডীগড়ের মলোয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে৷

মলোয়া গ্রামেরই দুই স্থানীয় দলের মধ্যে ক্রিকেট ম্যাচ চলছিল৷ ২২ বছরের সনু বোলিং করছিলেন৷ তার ডেলিভারিতে সজোরে শট হাঁকান ব্যাটসম্যান৷ আর সেই বলই সোজা গিয়ে লাগে সনুর বুকে৷ সঙ্গে সঙ্গে বুকে হাত রেখে মাটিতে লুটিয়ে পড়েন সনু৷ গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান বন্ধুরা৷ সেখানেই মৃত্যু হয় তার৷ ঘটনায় এখনও পর্যন্ত কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি৷ তবে পুলিশকে ঘটনা খতিয়ে দেখার আর্জি জানিয়েছে সনুর পরিবার৷

ক্রিকেটের জন্য গ্রামে ভালোই নাম-ডাক ছিল সনুর৷ সময় পেলেই ব্যাট-বল হাতে বন্ধুদের সঙ্গে নেমে পড়তেন মাঠে৷ কিন্তু কে জানত, সেই ভালোবাসার ক্রিকেটই এত তাড়াতাড়ি তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করবে! চলতি বছরই বাইশ গজে প্রাণ হারিয়েছিলেন চণ্ডীগড়ের আরো এক স্থানীয় ক্রিকেটার মুকুল৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি