মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চার পয়েন্টের জন্য লড়বে কুমিল্লা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৬

wvwvwv-550x321

স্পোর্টস ডেস্ক :

বিপিএলে নিজেদের অবস্থান থেকে সরে এসে এখন জয়ের লক্ষ্য নিয়েই খেলতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের চেয়ারম্যান নাফিসা কামাল শনিবার রাতে পরিত্যক্ত হওয়া ম্যাচগুলো থেকে পয়েন্ট দাবি করেছিলেন। পুনরায় ম্যাচ হোক, সেটি চাননি। তবে রবিবার রাতেই আবার পুনরায় ম্যাচ খেলতে রাজি হয়ে গেলেন।

ফেসবুকে নিজেদের অফিসিয়াল ফ্যানপেজেই এমনটি জানিয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা জানিয়েছে, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, ভিক্টোরিয়ান্স এখন পরিত্যক্ত ম্যাচগুলো খেলার সুযোগ পাচ্ছে। আমরা চার পয়েন্টের জন্য লড়ব।

রাজশাহীর বিপক্ষে ১ ডিসেম্বর, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৪ নভেম্বর। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে পুনরায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি ১৪ নভেম্বর হবে ঠিক। তবে নতুন সূচী অনুযায়ী রাজশাহী কিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি ১ ডিসেম্বর নয়, হবে ৩০ নভেম্বর।

যেহেতু বিপিএলে কোন রিজার্ভ ডে নেই তাই বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ থেকে এক পয়েন্ট করে পেয়েই খুশি থাকতে চেয়েছিল কুমিল্লা। কিন্তু দেশী খেলোয়াড়, বিদেশী খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি, স্পন্সর, ব্রডকাস্টার টুর্নামেন্টের স্বার্থের কথা বিবেচনা করে ম্যাচগুলো খেলতে রাজি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।-



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি