শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে যুবককে বৈদ্যুতিক শক ও কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

ak-34

রাসেল সোহেলঃ

কুমিল্লা বুড়িচং উপজেলায় বৈদ্যুতিক শক ও কুপিয়ে হত্যা করা হয়েছে মোক্তার হোসেন (২৮) নামের এক যুবককে। এ ঘটনায় আহত হয়েছেন সালমান খান সবুজ নামের আরো এক যুবক।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে বুড়িচং উপজেলার নিমসার এলাকার মোকাম গ্রামের হাকিম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই বাড়ির লোকজন পলাতক রয়েছে।

নিহত যুবক মোক্তার হোসেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত যুবক সালমান খান সবুজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকাজনক।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ শরীফ জানান,সন্ধ্যায় আমরা লাশ উদ্ধার করে ফাড়িঁতে এনেছি। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ সকালে কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি