পূর্বাশা ডেস্ক:
সামুদ্রিক খাবারের স্বাদ বাড়াবে এমনই দুটো সসের রেসিপি।
গ্রিন চিলি সস
উপকরণ: কাঁচা মরিচ ১০০ গ্রাম, ধনে পাতা ২০০ গ্রাম, রসুন ১০০ গ্রাম, লেবুর রস আধা কাপ, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো।
প্রণালি: ওপরের সবকিছু একসঙ্গে ব্লেন্ড করতে হবে। হয়ে গেল গ্রিন চিলি সস।
লেমন বাটার সস
উপকরণ: মাখন ১০০ গ্রাম, লেবুর রস ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো।
প্রণালি: প্রথমে মাখন সামান্য তা দিয়ে গরম করে নিতে হবে। এতে মাখন হালকা নরম হবে। এরপর উপরোক্ত সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তবেই হয়ে যাবে লেমন বাটার সস।


























































