শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমানের জীবনে নতুন নারী উর্বশী!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০১৬

114613salman-khan-urvashi-rautela_640x480_41478574890

পূর্বাশা ডেস্ক:

লুলিয়া ভানটুরের সঙ্গে নাকি ২০১৬-তেই গাটছড়া বাঁধবেন সালমান খান। কান পাতলে বলিউডে এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু, লুলিয়ার সঙ্গে নাকি সম্পর্কের বাঁধনটা আর নাকি নেই। শুধু তাই নয়, বি টাউনের গুঞ্জন, সালমানের সঙ্গে নাকি দেখা যাচ্ছে উর্বশী রাউতেলাকে।

সম্প্রতি, সালমান খানের গ্যালাক্সিতে দেখা গিয়েছে উর্বশীকে। যদিও, বি টাউনের নতুন মুখদের অনেকেরই কেরিয়ারই গড়ে দিয়েছেন সালমান খান। সে ক্যাটরিনা কাইফ হোন কিংবা সঙ্গীতা বিজলানি। আর সেই তালিকায় কি এবার জুড়ল উর্বশীর রাউতেলার নামও।

যদিও, এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে সব পক্ষ। কিন্তু, একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, রোমানিয়ান বান্ধবী ইউলিয়া ভান্টুরের সঙ্গে নাকি সম্পর্কের বাঁধনটা বেশ আলগা হয়েই গিয়েছে সালমানের।

যাই হোক, এখন দেখা যাক, উর্বশীর ক্যারিয়ারকে ভালো জায়গায় পৌঁছে দিতে সালমান কী করেন ? সেই সঙ্গে, ডিসেম্বরের মধ্যে রোমানিয়ান বান্ধবীর সঙ্গে আদেও গাটছড়া বাঁধেন কি না সালমান খান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি