রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচং জোড়া খুনের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৬

mokter-8-11-16 salman-9-11-16

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় দুই যুবককে বৈদ্যুতিক শক দিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নিহত মোক্তার হোসেনের পিতা আমির হোসেন বাদি হয়ে বুড়িচং থানায় এ মামলা দায়ের করেন।

এ মামলায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম বড়বাড়ি এলাকার আব্দুল হাকিমের ছেলে সাইফুল আলমকে প্রধান আসামি করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রড়–য়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ যে, ৭ নভেম্বর সে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম বড়বাড়ির সাইফুলের বাড়িতে আসে মোক্তার হোসেন ও তার বন্ধু সালমান খান সবুজ। রাতে সাইফুল ও তার ৮/১০ জন সহযোগী সালমান ও তার বন্ধু মোক্তারকে ইলেক্ট্রিক শকসহ বেদম প্রহার করে ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় মোক্তারের মৃত্যু হয়। তাকে বাড়ির পাশের ঝোপঝাড়ে এবং সালমানকেও একই এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রাস্তার পাশে ফেলে দিয়ে অপরাধিসহ হাকিমও তার স্ত্রী-পরিজন পালিয়ে যায়।

এরপর মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে মোকাম বড়বাড়ি এলাকার রাস্তার পাশ থেকে নিহত মোক্তারের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ । এদিকে মহাসড়কের পাশের রাস্তা থেকে সালমান খান সবুজ নামের অপর যুবককে ক্ষতবিক্ষত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । পরে সেখান থেকে সালমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে সালমানের অবস্থা গুরুতর দেখে ডাক্তারের পরামর্শক্রমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আজ (বুধবার) ভোরে তার মৃত্যু হয়।

নিহত যুবক মোক্তার হোসেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর এলাকার আমির হোসেনের ছেলে। অপর নিহত যুবক সালমান খান সবুজের পুরো পরিচয় পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি